প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন

লেখক: Biplob Khan
প্রকাশ: ১৬ ঘন্টা আগে


জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত উৎকর্ষতা অর্জন এবং যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে তাদের বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা হস্তান্তর করেন।

এ বছর জাতীয় পতাকা প্রাপ্ত ইউনিটগুলো হলো- প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছালে তাকে সশস্ত্র অভিবাদন জানানো হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকের-উজ-জামানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Source link