বিএনপির নিরঙ্কুশ বিজয়: তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কু বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নরেন্দ্র মোদি তার পোস্টে উল্লেখ করেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে তাঁর উল্লেখযোগ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা ও সমর্থন জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত সহযোগিতা ও অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

এর আগে একই বিষয়ে এক্সে দেওয়া এক পৃথক বার্তায়ও তারেক রহমানকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।

  • এক্স পোস্ট
  • জাতীয় সংসদ নির্বাচন
  • তারেক রহমান
  • নরেন্দ্র মোদি
  • বিএনপি
  • ভারত-বাংলাদেশ সম্পর্ক