0
১ ডিসেম্বর থেকে বর্ধিত মজুরি পাবেন গার্মেন্টস শ্রমিকরা। এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন।
সম্প্রতি, নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্পে ধারাবাহিক অস্থিরতা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় ১ ডিসেম্বর থেকে বর্ধিত মজুরি কার্যকর হবে বলে আশ্বাস দেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান।