1
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, এসএমই খাতের বাধা দূর করতে সরকার কাজ করছে।
রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এই মেলার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই প্রশাসক মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে, শিল্প সচিব এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আবদুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল এবং টেকসই করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় মোট ৩৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।