যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা করা হবে যা তারা আগে দেখেনি, ইরানের কঠোর হুঁশিয়ারি

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
ইরানের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী/ ছবি: এএফপি (ফাইল)

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি আরও লেখেন, “আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করবো, যা তারা আগে দেখেনি।” তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের সতর্কবার্তা দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত হানবে—আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

তিনি সতর্ক করে বলেন, তারা যেন তা না করে। কারণ যদি করে, আমরা এমন শক্তিতে আঘাত করবো, যা আগে কখনো দেখা যায়নি।

  • আরি লারিজানি
  • ইসরায়েল
  • ক্ষেপণাস্ত্র হামলা
  • ডোনাল্ড ট্রাম্প
  • মধ্যপ্রাচ্য উত্তেজনা
  • যুক্তরাষ্ট্র