ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৩৫ বছর পর জেলার সবকটি আসনে এককভাবে জয় পেল দলটি। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও নরসিংদীর পাঁচটি আসনেই বিজয়ী হয়েছিল বিএনপি।
নরসিংদী–১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির (খোকন) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মো. ইব্রাহীম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।
এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসাইন পেয়েছেন ৫১ হাজার ১৬১ ভোট।
এছাড়া ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থী এনসিপির সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।
নরসিংদী–৩ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট।
এই আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, যিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।
নরসিংদী–৫ আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন (বকুল) ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।
বেসরকারি ফলাফল অনুযায়ী, নরসিংদী জেলায় বিএনপির এই পূর্ণাঙ্গ জয় দলটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকেরা।
