ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩৯ minutes ago

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন এবং বিস্তীর্ণ এলাকা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নতুন করে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াআনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের ‘নাহ’ আদিবাসীদের একটি সংগঠন অভিযোগ করেছে যে, চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে স্থায়ী ক্যাম্প ও সামরিক অবকাঠামো গড়ে তুলেছে।

সংগঠনটির দাবি, চীনের এই দখলদারির কারণে গত ছয় বছর ধরে স্থানীয় আদিবাসীরা তাদের চারণভূমি, কৃষিজমি এবং বনজ সম্পদ ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ওই অঞ্চলের মানুষের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে অভিযোগের বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ভারত-চীন সীমান্তে অতীতেও একাধিকবার উত্তেজনা ও অনুপ্রবেশের অভিযোগ সামনে এসেছে। সর্বশেষ এই অভিযোগ সত্য প্রমাণিত হলে দুই দেশের সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

  • অরুণাচল প্রদেশ
  • আন্তর্জাতিক সংবাদ
  • চীন
  • চীনা সেনাবাহিনী
  • পিএলএ
  • ভারত
  • ভারত-চীন সীমান্ত
  • সীমান্ত বিরোধ