ভাঙ্গায় টায়ার বিস্ফোরণে গ্যাসবোঝাই ট্রাক খাদে উল্টে গেল

লেখক: ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ৭ ঘন্টা আগে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ( পূর্ব সদরদী ) অংশে টায়ার বিস্ফোরণে একটি গ্যাস বোতলবোঝাই ট্রাক সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক ও স্থানীয়রা।

শুক্রবার একই সময়ে ফরিদপুরগামী ট্রাকটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি চাকার টায়ার বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক ছেড়ে পাশে খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে চালককে উদ্ধার করেন। ট্রাকে গ্যাস বোতল থাকায় সম্ভাব্য বিস্ফোরণের আতঙ্ক তৈরি হলেও সৌভাগ্যবশত কোনো অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

যান্ত্রিক ত্রুটি ও টায়ারের দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা ও সতর্ক চালনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • গ্যাস ট্রাক
  • টায়ার বিস্ফোরণ
  • ট্রাক দুর্ঘটনা
  • ফরিদপুর
  • বাংলাদেশ পরিবহন
  • ভাঙ্গা
  • মহাসড়ক
  • সড়ক নিরাপত্তা