মালদ্বীপের ফেইধু দ্বীপে কর্মরত শ্রীলঙ্কান প্রবাসী জয়সিংহ আরাচ্চিগে ওয়ারুনা প্রভাথ সাদারুয়ান আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নতুন নাম রেখেছেন ‘আবদুল্লাহ আদম’। স্থানীয় একটি মসজিদে কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলামের একত্ববাদ ও মহান আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি বিশ্বাস ঘোষণা করেন। মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় মুসল্লির সহায়তায় আবদুল্লাহ ধীরে ধীরে কালেমা পাঠ করেছেন। এই সময় মসজিদে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, মালদ্বীপে প্রবাসী ও পর্যটকদের মধ্যে ইসলাম গ্রহণের ঘটনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। ইসলামের শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা অনুপ্রাণিত করে অনেকেই স্বেচ্ছায় এই ধর্ম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণের মাধ্যমে আবদুল্লাহ আদম তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।