মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

লেখক: Biplob Khan
প্রকাশ: ২ মাস আগে
ছবি সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালেই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ইমরান পরিবহন’-এর একটি বাস একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে আসা বিআরটিসি পরিবহন–এর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন: হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগ।

  • আহত
  • নিহত
  • পুলিশ
  • ফায়ার সার্ভিস
  • বাংলাদেশ
  • বাস দুর্ঘটনা
  • মাদারীপুর
  • সড়ক দুর্ঘটনা