ফরিদপুরে কুমার নদী পুনঃখনন শুরু

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৯ minutes ago
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর: নাব্যতা হারানো ফরিদপুরের কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে কৃষিতে গতি ফেরানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করে। ক্ষমতায় আসার পরপরই জনস্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। তাই পানি সমস্যার সমাধান করা গেলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

নারীদের জন্য বরাদ্দ ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। আগামী জুন মাসের বাজেটের পর থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী মিতুল এবং ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • উপজেলা প্রশাসন
  • কানাইপুর বাজার
  • কুমার নদী
  • কৃষি উন্নয়ন
  • চৌধুরী নায়াব ইউসুফ
  • পানি সংকট
  • পুনঃখনন
  • ফরিদপুর
  • বাংলাদেশ সংবাদ
  • বিএনপি