এভিয়েশন ফুটবল টুর্নামেন্ট সফল, অক্টোবরে আসছে ক্রিকেট আসর

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের এভিয়েশন খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত এভিয়েশন ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী সব দল ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলেছে, যা টুর্নামেন্টের সবচেয়ে বড় অর্জন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী অক্টোবর-নভেম্বর মাসে এভিয়েশন খাতকে নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবারের ফুটবল আসরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তিনটি এয়ারলাইন্স অংশ নিতে না পারলেও, আসন্ন ক্রিকেট টুর্নামেন্টে তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এবারের টুর্নামেন্টে কো-স্পন্সর হিসেবে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন এবং প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ঢাকা এয়ারলাইন্স ক্লাব।

এছাড়া ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান হসপিটালিটি পার্টনার, এভিয়েশন এক্সপ্রেস মিডিয়া পার্টনার, ওয়াদা ইনস্যুর ইনজুরি ইন্স্যুরেন্স পার্টনার, ট্রাভেল পোর্ট হাইড্রেশন পার্টনার, ফেমাস স্পেশালাইজড হসপিটাল স্বাস্থ্যসেবা সহযোগী এবং ফেমাস ক্রিয়েশন ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে টুর্নামেন্ট বাস্তবায়নে সহায়তা করেছে।

এর আগে শুক্রবার (৩ জুলাই) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

ছয়জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাইসহ মোট ১৬টি দেশি-বিদেশি এয়ারলাইন্স অংশ নেয়।

  • ইউএস-বাংলা
  • এভিয়েশন ফুটবল টুর্নামেন্ট
  • এমিরেটস
  • এয়ার অ্যাস্ট্রা
  • এয়ারলাইন্স
  • কাতার এয়ারওয়েজ
  • ক্রিকেট টুর্নামেন্ট
  • টার্কিশ এয়ারলাইন্স
  • নভোএয়ার
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • সৌদিয়া