ঢাকার ২০ আসনের ফল ঘোষণা: বিএনপি ১৩, জামায়াত ৬, এনসিপি ১

লেখক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত ২৯১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের ফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ফল অনুযায়ী, ঢাকার ২০ আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ৬টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১টি আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত প্রার্থী।

ঢাকা–১

এই আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা–২

বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।

ঢাকা–৩

বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা–৪

জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা–৫

জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে বিএনপির মো. নবী উল্লাহকে (৮৭ হাজার ৪৯১ ভোট) পরাজিত করেছেন।

ঢাকা–৬

বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা–৭

বিএনপির হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে ৬ হাজার ১৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা–৮

বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৫ হাজার ২৩৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

ঢাকা–৯

বিএনপির হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা–১০

বিএনপির শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জামায়াতের মো. জসীম উদ্দীন (৭৭ হাজার ১৩৬ ভোট)–কে ৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এ আসনে ভোটের হার ছিল ৪৩ শতাংশ।

ঢাকা–১১

এনসিপির নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বিএনপির এম এ কাইয়ুমকে (৯১ হাজার ৮৩৩ ভোট) ২ হাজার ৩৯ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন।

ঢাকা–১২

জামায়াতের মো. সাইফুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

ঢাকা–১৩

বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াত-সমর্থিত প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।

ঢাকা–১৪

জামায়াতের মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা–১৫

জামায়াতের আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

ঢাকা–১৬

জামায়াতের মো. আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে বিএনপির মো. আমিনুল হককে (৮৫ হাজার ৪৬৭ ভোট) পরাজিত করেছেন।

ঢাকা–১৭

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা–১৮

বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা–১৯

বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা–২০ (ধামরাই)

বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এনসিপির নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

  • এনসিপি
  • জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  • জামায়াত
  • ঢাকা আসনের ফলাফল
  • ঢাকা–১ থেকে ঢাকা–২০
  • ঢাকার নির্বাচন ফল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
  • নির্বাচন ফলাফল
  • বিএনপি
  • ভোট গণনা
  • রাজধানীর রাজনীতি
  • সংসদ নির্বাচন আপডেট