বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র: শফিকুর রহমান

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র।তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও পাশে থাকা দুই দেশের গভীর অংশীদারিত্বের উজ্জ্বল উদাহরণ। পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।ডা. মো. শফিকুর রহমান বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অঙ্গীকার আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের এই অংশীদারিত্ব বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে।

  • জাতীয় সংসদ
  • ডা. মো. শফিকুর রহমান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক
  • মার্কিন দূতাবাস
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস
  • রোহিঙ্গা সংকট