খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

খুলনায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের অদূরেই তার ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিহত সমীর ভট্ট উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবীন ভট্টের ছেলে। স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা সমীর ভট্টকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে পরে ভ্যানটি ঘটনাস্থলের কাছেই ফেলে যায়।পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

  • অপরাধ
  • খুলনা
  • খুলনা পুলিশ
  • গলাকাটা মরদেহ
  • দিঘলিয়া
  • ভ্যানচালক হত্যা
  • সমীর ভট্ট