0
যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে রাজধানীর ৫০টি নতুন স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক সিগন্যাল বসানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল ও এআই ক্যামেরা চালু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, “রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়েছে, কিন্তু সেগুলো এখনো চালু হয়নি। আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসহ এই ট্রাফিক সিগন্যালগুলো চালু হবে। চালু হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে বলে আশা করছি।”
প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন যে বিশ্বব্যাপী যে কোনও বড় শহর বা ঘনবসতিপূর্ণ এলাকায়, যানজট সাধারণত দুটি সময়ে পরিলক্ষিত হয়: সকালে যখন স্কুল এবং অফিস শুরু হয় এবং বিকেলে স্কুল এবং অফিস বন্ধ হওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা। তিনি উল্লেখ করেছেন যে বিশ্বব্যাপী বড় শহরগুলিতে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক।
বাংলাদেশেও একই দৃশ্য পরিলক্ষিত হয় উল্লেখ করে তিনি বলেন, তা সত্ত্বেও সরকার যানজটের কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে।