গণভোটের ফল স্থগিত চেয়ে রিট, আদালতে লড়াইয়ের ঘোষণা শিশির মনিরের

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গণভোটের ফলাফলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিট মামলাটি আদালতে তারা মোকাবিলা করবেন।

তিনি লেখেন, “গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবিলা করবো ইনশাআল্লাহ।”

হাইকোর্টে রিট দায়ের

এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে জনস্বার্থে রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে শুনানি সম্ভাবনা

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীব-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

  • আতাউল মজিদ তৌহিদ
  • গণভোট
  • রিট আবেদন
  • শিশির মনির
  • সুপ্রিম কোর্ট
  • হাইকোর্ট
  • আইন ও আদালত এ সম্পর্কিত আরও পড়ুন: