1
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের জন্য দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিস্টান ওয়েলফেয়ার ট্রাস্ট। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন কোটি টাকা জোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা চাওয়া টাকার চেয়ে এক কোটি টাকা বেশি।
সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপে তিন কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেন।
আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন 2026’ উদযাপনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদানের প্রস্তাব করা হয়।
সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, চলতি বছর 2026 সালের বড়দিনের জন্য দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। খ্রিস্টান ওয়েলফেয়ার ট্রাস্টে এই তহবিল বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়েছে।
তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।