0
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। সংস্থার কন্ট্রোল রুমের একজন ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।