ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রেমিকাকে ডেকে নিয়ে ফসলি মাঠে চার বন্ধু মিলে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নাহিদ ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে।বুধবার দিবাগত রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের একটি ফসলি মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জানান, তাকে ডেকে নিয়ে গিয়ে চারজন—নাহিদ, সাদ্দাম, নাজমুল ও নুর আলম—জোরপূর্বক ধর্ষণ করে।শুধু তাই নয়, অভিযুক্তরা তার সঙ্গে থাকা এক জোড়া স্বর্ণের দুল এবং নগদ ৩,৫০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।গ্রেফতার হওয়া নাহিদ ইসলাম কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে।ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, সকালে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়। খবর পেয়ে পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে ভুক্তভোগী নারী ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।