চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনা ও তিস্তা প্রকল্পে বাংলাদেশের পরিকল্পনায় নজর রাখছে ভারত

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ minutes ago

চীনের কাছ থেকে সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী অঞ্চলের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে।শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন থেকে বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান কেনার বিষয়ে ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, প্রতিবেশী অঞ্চলের সব ধরনের উন্নয়ন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে ভারত সতর্ক নজর রাখে এবং প্রয়োজন হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্মত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে আগেই জানানো হয়েছে এবং এ বিষয়ে ভবিষ্যতের সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে।সম্প্রতি চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনাকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।অন্যদিকে, ভারত এই প্রকল্পকে নিজেদের কৌশলগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দেখলেও চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়; বরং এটি দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতার অংশ।

  • আন্তর্জাতিক
  • চীন
  • জে-১০সিই
  • তিস্তা প্রকল্প
  • তিস্তা মহাপরিকল্পনা
  • বাংলাদেশ
  • বাংলাদেশ-চীন সম্পর্ক
  • ভারত
  • ভারত-চীন সম্পর্ক
  • যুদ্ধবিমান